× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

মোহাম্মদ আমিরকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৪:৩১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৫:০৫ পিএম

মোহাম্মদ আমিরকে নিয়ে পাকিস্তানের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণায় পাকিস্তানই ছিল সবশেষ দেশ। যথারীতি বাবর আজমের নেতৃত্বেই ২০ ওভারের বিশ্বকাপে যোগ দিতে যাচ্ছে পাকিস্তান। দলে আহামরি বড় কোনো চমক রাখেনি ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং বর্তমান রানার্সআপরা। তবে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির সুযোগ পেয়েছেন বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল পাকিস্তান। সে দল থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছেন আটজন। অনুমিতই ছিল আমির ও ইমাদ ওয়াসিমের থাকা।

চোটের কারণে দলের বাইরে ছিলেন হারিস রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রত্যাবর্তন হয়েছে তারও। এখনও কোনো বিশ্বকাপ খেলেননি এমন ক্রিকেটারদের মধ্যে আছেন আজম খান, আব্বাস আফ্রিদি, উসমান খান, আবরার আহমেদ ও সায়েম আইয়ুব।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ২ জুন। পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ জুন। সেদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), আজম খান, মোহাম্মদ রিজওয়ান, আবরার আহমেদ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সায়েম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও ইমাদ ওয়াসিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা