× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ঢাকা প্রিমিয়ার লিগ

নিশিতার ফাইফার, সুমাইয়ার ফিফটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ২৩:২২ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ২৩:২৪ পিএম

নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার

নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার

নিশিতা আক্তার বল হাতে নেন একটু দেরিতে। বোলিং রান-আপে দাঁড়ান ইনিংসের অষ্টম ওভারে। তবে বোলিংয়ে এসেই বাজিমাত করেন। প্রথম ডেলিভারিতেই লেখেন সাফল্যের গল্প। একে একে নিজের থলেতে পুরলেন আরও চার উইকেট।

দাপুটে বোলিংয়ে কলাবাগান ক্রীড়া চক্রকে ছোট্ট পুঁজিতে আটকে রাখলেন ১৫ বছরের এ অফ স্পিনার। রান তাড়ায় নেমে শুরুতে খানিকটা চাপে পড়লেও সুমাইয়া আক্তারের অজেয় হাফ-সেঞ্চুরিতে জয় নিজেদের করে মাঠ ছাড়ে বিকেএসপি।

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে আজ শুক্রবার কলাবাগানকে চার উইকেটে ধরাশায়ী করেছে বিকেএসপি। বিকেএসপির ৪ নম্বর মাঠে ১৪৮ রানের লক্ষ্য তুড়ি মেরে উড়িয়ে দেয় ক্যাপ্টেন সুমাইয়া আক্তারের দল। জয় ধরা দেয় ৯১ বল হাতে রেখেই। এ নিয়ে তিন ম্যাচে বিকেএসপি দ্বিতীয় জয় ছিনিয়ে নিল। দুর্দান্ত এ জয়ের সুবাদে পয়েন্ট তালিকার চারে নম্বরে উঠে গেছে তারা।

কলাবাগানকে দেড়শর মধ্যে আটকে দেওয়ার মূল কারিগর নিশিতা। ৩২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। চলতি লিগে দ্বিতীয় বোলার হিসেবে ফাইফার পাওয়ার কৃতিত্ব দেখালেন নিশিতা। স্বাভাবিকভাবেই নিশিতা ছিনিয়ে নেন ম্যাচ সেরার পুরস্কার। কলাবাগানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ রান তোলেন জান্নাতুল ফেরদৌস তিথি। সঙ্গে রচনা তৃপ্তি দলীয় স্কোরে যোগ করেন ৩০ রান। 

লক্ষ্য তাড়ায় ৬৮ রানে ৫ উইকেট হাওয়া হয়ে যায় বিকেএসপির। তবে বিপদের সময় ক্রিজের একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন সুমাইয়া। ষষ্ঠ উইকেটে ফারজানা ইয়াসমিনের সঙ্গে বাঁধেন ৪৭ রানের পার্টনারশিপ। ২০ রান নিয়ে বিদায় নেন ফারজানা।

শেষে রাবেয়া খাতুনের সঙ্গে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বিকেএসপিকে জয়ের বন্দরে পৌঁছে দেন দলটির অধিনায়ক। যেখানে রাবেয়ার অবদান রেখেছেন মাত্র ৩ রান নিয়ে। ৬৫ বলে ৯ বাউন্ডারিতে ৬০ রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন সুমাইয়া।

শুক্রবার অন্য দুই ম্যাচেও তেমন একটা রানের দেখা মেলেনি। তৃতীয় রাউন্ডে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বাকি ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৬ উইকেটে ধসিয়ে দিয়েছে আবাহনী লিমিটেড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা