× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের ধারাভাষ্যে আতাহারসহ ৪৫ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ২০:০১ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ২১:০২ পিএম

বিশ্বকাপের ধারাভাষ্যে আতাহারসহ ৪৫ জন

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪৫ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষিত প্যানেলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতাহার আলী খান। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক ১৫ ক্রিকেটার আছেন তালিকায়।

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলের নেতৃত্বে থাকছেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ। কুড়ি কুড়ির ফরম্যাটের বিশ্বকাপজয়ী তারকাদের মধ্যে আছেন দীনেশ কার্তিক, কার্লোস ব্রাথওয়েট, স্টিভ স্মিথ, ইবোনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বাদ্রি, অ্যারন ফিঞ্চ ও লিসা স্তালেকার। ওয়ানডে বিশ্বকাপজয়ীদের মধ্যে রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, রমিজ রাজা, ইয়ন মরগান, টম মুডি, ম্যাথু হেইডেন ও ওয়াসিম আকরাম। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দিয়ে ধারাভাষ্যে অভিষেক হবে ‘জমবয়’ নামে পরিচিত ক্রীড়া বিশ্লেষক জেমস ও’ব্রায়ান। এ ছাড়া সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যে এবারের বিশ্বকাপে থাকবেন ডেইল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পলক, ক্যাটি মার্টিন, এমপুমেলেলো মোবাঙওয়া, নাতালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল ও অ্যালান উইলকিন্স, ব্রায়ান মার্গাট্রয়েড, মাইক হায়েসম্যান, ইয়ান ওয়ার্ড, আতাহার আলী খান, রাসেল আর্নল্ড, নাইল ও’ব্রায়ান, কাস নাইডু ও ড্যারেন গঙ্গা।

আগামী ২ জুন শুরু হয়ে ২৯ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটে আসর ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা