× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

ফাইনালে রাজস্থান না হায়দরাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৮:৩৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৮:৩৪ পিএম

আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াই

আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালসের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াই

আইপিএলের ফাইনালের টিকিট কাটার লক্ষ্যে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়বে রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ে দুদলের ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ৮টায়। ওই ম্যাচে জয়ী দল নাম লিখবে ফাইনালে। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ীদের লড়াই করতে হবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

টানা ছয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর রাজস্থান রয়্যালস পাঁচ ম্যাচ হেরে ছিল ব্যাকফুটে। কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর ম্যাচে এসে ভাগ্যটা বদলে গেল। জয় ছিনিয়ে নিয়ে রাজস্থান জায়গা করে নিল দ্বিতীয় কোয়ালিফায়ারে। আইপিএল থেকে বিদায় নিল বেঙ্গালুরু। এতে বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষা ফের বেড়ে গেল আরও একটু। বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান ছুঁয়ে ফেলে ৪ উইকেট আর ৬ বল হাতে রেখে। এখন তাদের সামনে ফাইনালে ওঠার সুযোগ। 

ক্যামেরন গ্রিন ও রজত পাতিদার ৩১ বলে ৪১ রানের পার্টনারশিপ গড়েন। দলকে বিপদের মুখে রেখে দুজনই থেমে যান হঠাৎই। গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মারলে প্রচণ্ড ধাক্কা খায় বেঙ্গালুরু।

শেষদিকে মহীপাল লমরোর উপহার দেন ১৭ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি আসে পাতিদারের ব্যাটের হাসিতে। ২০ ওভারে ১৭২ রানের সংগ্রহ ম্যাচের গুরুত্ব বিবেচনায় ছিল লড়াকু।

যশস্বী জয়সওয়াল ও টম কোলার-ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় রাজস্থান। জয়সওয়ালের ৩০ বলে ৪৫ রানের ইনিংসে এগিয়েও যায় তারা। শিমরন হেটমায়ার খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। পরাগের সঙ্গে ২৫ বলে ৪৫ রানের জুটিতে রাজস্থানের জয়ের পথ সহজ করে দেন এ ক্যারাবিয়ান তারকা। লকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানকে জয় উপহার দেন রোভম্যান পাওয়েল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা