× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে হারিয়ে আলীর হুংকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৪:৪০ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৫:১০ পিএম

বাংলাদেশকে হারিয়ে আলীর হুংকার

বিশ্বে সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড শীর্ষে থাকলেও ক্রিকেটীয় মাপকাঠিতে এ মুহূর্তে আসল সুখী যুক্তরাষ্ট্র! সেখানে বইছে খুশির জোয়ার। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক, অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস। খেরোখাতায় নবকাব্যের পর বিশ্বকাপে অঘটনের হুংকার দিয়ে রেখেছে দেশটি।

দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খান বলেছেন, ‘আমরা ক্ষুধার্ত। বিশ্বকাপের জন্য মুখিয়ে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে থাকবে অঘটন ঘটাতে। তবে বিশ্বকাপে ভিন্ন খেলা হবে। তার পরও আমরা অঘটন ঘটাতে চাই। এখনই ভারত-পাকিস্তান নিয়ে ভাবছি না। আপাতত পরের ম্যাচ (সিরিজের তৃতীয় ম্যাচ) নিয়ে ভাবছি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আছে। গুরুত্বপূর্ণ ম্যাচ আছে কানাডার বিপক্ষে। তাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চাই।’

৩.৩ ওভার বোলিং করে ২৫ রান খরচায় ৩ উইকেট তোলেন আলী। নির্বাচিত হন ম্যাচসেরা। নিজের প্রসঙ্গে বলেছেন, ‘তিন মাস পর খেললাম। বড় চোটে ভুগছিলাম। মাঝেমধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত অত রান দিই না। প্রথম ম্যাচে আমার মতো করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা  এখানে প্রয়োগের চেষ্টা করেছি। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে চেষ্টা করেছি আরও উন্নতি করতে। এখানে শেখার অনেক কিছু রয়েছে। সামনে বিশ্বকাপ, হাতে খুব একটা সময় নেই। আমার আরও ছন্দ পেতে হবে। উন্নতি করতে হবে।’

সিরিজ জয়ের ব্যাপারে তার ভাষ্য, ‘এটা দারুণ। অনেক সময় বড় দলের সঙ্গে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। তবে টানা দুবার কাউকে হারানো, সিরিজ জেতা কখনও ফ্লুক নয়। এর মানে হলো, আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে যদি আমরা সুযোগ পাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা