× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টডাউন : টি ২০ বিশ্বকাপ

বয়সে কানাডা, তারুণ্যে নেপাল

আরিফুর রাজু

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৩:৫৫ পিএম

বয়সে কানাডা, তারুণ্যে নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার ফ্রাঙ্ক এনসুবুগা। উগান্ডার অভিজ্ঞ এই স্পিনারের বয়স ৪০ বছর ২৭০ দিন। সবচেয়ে কম বয়সি নেপালের গুলশান জা। এই তরুণ অলরাউন্ডারের বয়স ১৮ বছর ৯৬ দিন। এবারের আসরে অংশ নেওয়া ২০ দলের মধ্যে সবচেয়ে বেশি গড় বয়স কানাডার ক্রিকেটারদের। আইসিসির মেগা ইভেন্টে প্রথমবার অংশ নেওয়া দলটির ক্রিকেটারদের গড় বয়স ৩১.৫৩ বছর। আর কম বয়সিদের দল নেপাল। দলটির ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছর। দলে ৩০-ঊর্ধ্ব বয়সি ক্রিকেটার আছেন মাত্র ১ জন। ২৫-এর নিচে ১৩ জন।

বিশ্বকাপ শুরু হবে আগামী মাসের ২ জুন। গতকাল বৃহস্পতিবারের হিসাব অনুসারে চারটি দেশÑ কানাডা, যুক্তরাষ্ট্র, ওমান ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের গড় বয়স ৩০-এর ওপরে।

৩৫-ঊর্ধ্ব ২৭ জন

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে তারা। আসন্ন বিশ্বকাপে দেখা যাবে এমন ২৭ জন খেলোয়াড়কে, যাদের বয়স ৩৫ বছরের বেশি। ২০ দলের মধ্যে সংখ্যাটা বেশি ওমানের। দলটির ৬ জন খেলোয়াড়ের বয়স ৩৫-এর ওপরে। কানাডার সংখ্যাটা ৫। অধিনায়ক সাদ বিন জাফরের বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের বয়স ৩৫-এর বেশি। বাংলাদেশের সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদও আছেন বয়সিদের তালিকায়। যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শাল্কউইকের বয়স ৩৫। আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও আন্দ্রে রাসেলের বয়স ৩৫-এর ওপরে। ৩৫ পেরিয়েছেন ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা।

৩০-ঊর্ধ্ব ১৫২ জন

অস্ট্রেলিয়া, ভারত, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওমানÑ এই চার দলে ৩০-ঊর্ধ্ব খেলোয়াড় ১০ জনের বেশি। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডা এই তিন দলে ৩০-ঊর্ধ্ব ক্রিকেটার আছেন ১২ জন করে। আসরে তারুণ্যের মেলা নেপাল দলে। এখানে মাত্র একজন ৩০-এর ওপরে। আফগানিস্তান দলটিও বেশ তারুণ্যনির্ভর। মাত্র ৩ জন আছেন ৩০-এর ঘরে। 


১৯ দলের গড় বয়স ২৮.৩৫ বছর

২০ দলের মধ্যে এখনও দল ঘোষণা করেনি একমাত্র পাকিস্তান। বাকি দলগুলোর মোট গড় বয়স ২৮.৩৫ বছর। এখানে ১৯ দলের মোট ২৮৬ জনের বয়স হিসাব করা হয়েছে। একজন বেশি হওয়ার কারণ, নামিবিয়া ঘোষণা করেছে ১৬ সদস্যের দল । 

একনজরে বিশ্বকাপ দলগুলোর ক্রিকেটারদের গড় বয়স 

১. বাংলাদেশÑ ৩০-ঊর্ধ্ব ৩ জন। গড় বয়স-২৭.২৬

২. আয়ারল্যাল্ডÑ ৩০-ঊর্ধ্ব ৭ জন। গড় বয়স ২৮.৫৩

৩. নামিবিয়াÑ ৩০-ঊর্ধ্ব ৫ জন। গড় বয়স ২৮.২৭ (১৬ জন)

৪. ‍যুক্তরাষ্ট্রÑ ৩০-ঊর্ধ্ব ১২ জন। গড় বয়স ৩১.৩৩

৫. ওয়েস্ট ইন্ডিজÑ ৩০-ঊর্ধ্ব ৭ জন। গড় বয়স ২৯.৩৩

৬. ইংল্যান্ডÑ ৩০-ঊর্ধ্ব ৭ জন। গড় বয়স ২৭.৬

৭. ভারতÑ ৩০-ঊর্ধ্ব ১০ জন। গড় বয়স ২৭

৮. কানাডাÑ ৩০-ঊর্ধ্ব ১২ জন। গড় বয়স ৩১.৫৩

৯. অস্ট্রেলিয়াÑ ৩০-ঊর্ধ্ব ১২ জন। গড় বয়স ২৯.১৩

১০. আফগানিস্তানÑ ৩০-ঊর্ধ্ব ৩ জন। গড় বয়স ২৫.২ 

১১. নেপালÑ ৩০-ঊর্ধ্ব ১ জন। গড় বয়স ২৩। 

১২. নিউজিল্যান্ডÑ ৩০-ঊর্ধ্ব ১১ জন। গড় বয়স ৩১.১৩

১৩. স্কটল্যান্ডÑ ৩০-ঊর্ধ্ব ৮ জন। গড় বয়স ২৮.৫৩

১৪. দক্ষিণ আফ্রিকাÑ ৩০-ঊর্ধ্ব ৮ জন। গড় বয়স ২৯.৯৩

১৫. শ্রীলঙ্কাÑ  ৩০-ঊর্ধ্ব ৪ জন। গড় বয়স ২৭.১৩

১৬. ওমানÑ  ৩০-ঊর্ধ্ব ১১ জন। গড় বয়স ৩১.১৩

১৭. উগান্ডাÑ ৩০-ঊর্ধ্ব ৭ জন। গড় বয়স ২৯.২

১৮. পাপুয়া নিউগিনিÑ ৩০-ঊর্ধ্ব ৮ জন ৩০। গড় বয়স ২৬.৭৩

১৯. নেদারল্যান্ডস¬Ñ ৩০-ঊর্ধ্ব ৬ জন। গড় বয়স ২৬.৮৬

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা