× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থাকাই উচিত নয়’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১১:১৩ এএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১১:২৪ এএম

‘আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থাকাই উচিত নয়’

আইপিএলের মাঝপথে ভার‍ত ছাড়েন জস বাটলার। আন্তর্জাতিক ম্যাচ থাকায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল ইংল্যান্ড অধিনায়ককে। দেশে ফিরে আইপিএল নিয়ে একটি মন্তব্য করেন বাটলার; যা নিয়ে বেধেছে বিতর্ক। জানালেন, আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট থাকাই উচিত নয়।

গতকাল বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে বাটলার বলেন, ‘একটা নতুন প্রতিযোগিতা খেলতে চলেছি। সেখানে দলের সবাইকে পেয়ে ভালো লাগছে। তবে ব্যক্তিগতভাবে আমার মতে, আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট থাকা উচিত নয়। এটা একদমই নিজের মনের কথা বললাম। আইপিএলের সময়ের সঙ্গে সংঘাত হয়, এমন কোনো সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থাকার দরকার নেই।’

তার কথায় বিতর্ক হতে পারে বুঝে সঙ্গে সঙ্গে বাটলার বলেন, ‘আমার প্রথম ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দেশের হয়ে খেলা। বিশ্বকাপের জন্য যতটা ভালো সম্ভব প্রস্তুতি নিতে চাই আমরা।’

তবে ইংল্যান্ডের বোর্ডপ্রধান রব কি কিছুদিন আগে উল্টো কথাই বলেছিলেন। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন তিনি। বাটলারকে বলেছিলেন, ‘শোনো, তুমি ইংল্যান্ডের অধিনায়ক। তাই পাকিস্তানের বিপক্ষে এ সিরিজ অবশ্যই তোমার খেলা উচিত। তোমার কী মনে হয়?’

বাটলার নাকি রবকে বলেছিলেন, ‘আমি চাই দ্রুত ফিরে আসতে এবং এ সিরিজে ভালো খেলে বিশ্বকাপের প্রস্তুতি নিতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা