× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসান আলিকে ছেড়ে দিল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৪ ২০:২৫ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ২০:৪০ পিএম

হাসান আলিকে ছেড়ে দিল পাকিস্তান

প্রায় দেড় বছরের বেশি সময় পর আচমকা পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন হাসান আলি। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বিবেচনায় তাকে দলে ফেরানো হয়েছিল। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি ছিল ডানহাতি এই পেসারের জন্য অ্যাসিড টেস্ট। বল হাতে ভালো করলেই বিশ্বকাপ দলে হয়তো সুযোগ পেয়ে যেতেন। কিন্তু ক্লনটার্ফে সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে ৪২ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এরপর দল থেকেও বাদ পড়েছেন ২৯ বছর বয়সি এই পেসার।

আসন্ন বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় ২৫ মে (শনিবার)। ২০ দলের মধ্যে একমাত্র পাকিস্তানই এখন পর্যন্ত তাদের প্রাথমিক স্কোয়াড জনসম্মুখে প্রকাশ করেনি। মূলত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির দিকেই তাকিয়ে ছিলেন দলটির নির্বাচকরা। কিন্তু বৃষ্টির বাগড়ায় ম্যাচ পণ্ড হওয়ায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। তাই হাসান আলিকে দল থেকে ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘ফাস্ট বোলার হাসান আলিকে টি-টোয়েন্টি দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, হাসান আলি কাউন্টি ক্রিকেটে তার দায়বদ্ধতা মেটাবেন।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের দিন বুধবার সকালে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে হাসানকে। ফলে কাউন্টি দল ওয়ারউইকশায়ারে ফিরে যাচ্ছেন তিনি। বাদ পড়ার পর কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশাও শেষ হয়ে গেল তার। বিশ্বকাপ স্কোয়াডে থাকার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট প্রধানের পছন্দ ছিলেন হারিস রউফ। কিন্তু ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু রউফ ফিট হয়ে যাওয়ায় আর হাসানের দরকার পড়ছে না।

২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বাবর আজমরা। আর ভারতের বিপক্ষে তারা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ৯ জুন নিউইয়র্কে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা