× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে একাধিক পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৩ মে ২০২৪ ১৮:২৮ পিএম

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াডে একাধিক পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা শুরু হয়ে গেছে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে মারকাটারি এই টুর্নামেন্টের নবম আসর। বিশ্বকাপ শুরুর একদম শেষ মুহূর্তে এসে দলে পরিবর্তন আনল আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস। আইসিসির নিয়ম মেনে আগেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল নেদারল্যান্ডস। তবে ঘোষিত সেই স্কোয়াডে ২৫ মে পর্যন্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সেই নিয়ম মেনেই দুটি পরিবর্তন এনেছে তারা। 

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে চোটে পড়ে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন ও ড্যানিয়েল ডোরাম। বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরোনো চোট ফিরে এসেছে ক্লাসেনের। যার ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। অন্যদিকে ডোরাম পড়েছেন অন্য  রকম বিড়ম্বনায়। হাত ভেঙে ফেলায় ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এই দুজনের বদলি হিসেবে দলে ডাকা হয়েছে সাকিব জুলফিকার ও কাইল ক্লেইনকে। 

বদলি হিসেবে ডাক পাওয়া দুজনের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। নতুন করে বিশ্বকাপের জন্য ডাক পেলেন সাকিব জুলফিকার। ২৭ বছর বয়সি লেগ স্পিনার সাকিব জুলফিকার নেদারল্যান্ডসের হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন এখন পর্যন্ত ডাচদের হয়ে খেলেছেন একটি টি-টোয়েন্টি। চলতি বছরের শুরুর দিকে নেপালের বিপক্ষে সেই ম্যাচে আবার করেছেন মোটে ১ ওভার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে খেলবে নেদারল্যান্ডস। সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ৪ জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা