× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-২০ বিশ্বকাপ ২০২৪

উদ্বোধনী ম্যাচের আম্পায়ার বাংলাদেশের সৈকত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৮:১৭ পিএম

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সংগৃহীত ছবি

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সংগৃহীত ছবি

আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সৈকতের সঙ্গে সেদিন মাঠে থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

এর আগে একাধিক আন্তর্জাতিক ম্যাচ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা আছে সৈকতের। তবে এবারই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। সেটাও আবার উদ্বোধনী ম্যাচে প্রথমবার। ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সি সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।

আইসিসি জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি রিচি রিচার্ডসন, টিভি (তৃতীয়) আম্পায়ার থাকবেন স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার থাকছেন যারা

আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে সৈকত, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, স্যাম নোগাইস্কি, রিচার্ড ইলিংওয়ার্থ, ল্যাংটন রুসেরে, মাইকেল গফ, ক্রিস গ্যাফানি, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদ্দিন পালেকার, রিচার্ড কেটেলবরো, জয়ারামান মদনগোপাল, নিতিন মেনন, আহসান রাজা, রশিদ রিয়াজ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন, পল রাইফেল ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি : ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা