× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মৌসুম পরই চেলসি ছাড়লেন পচেত্তিনো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৮:২৩ পিএম

মাউরিসিও পচেত্তিনো। সংগৃহীত ছবি

মাউরিসিও পচেত্তিনো। সংগৃহীত ছবি

এক মৌসুম পরই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্লাব ছেড়েছেন চেলসির প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। গত ১ জুলাই ব্লুজদের দায়িত্ব নেন পচেত্তিনো। ১২ মাসের এক্সটেনশন চুক্তির সঙ্গে একটি দুই বছরের চুক্তিতে চেলসির কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু চুক্তি শেষের আগেই স্টাম্পফোর্ড ব্রিজকে বিদায় বলে দিলেন এই আর্জেন্টাইন কোচ।

মৌসুমের শুরু থেকেই মাঠের লড়াইয়ে ধারাবাহিক ছিল না চেলসি। বড় দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আবার তুলনামূলক ছোট দলের বিপক্ষে দেখেছে অপ্রত্যাশিত পরাজয়। যদিও লিগ শেষ করেছে টানা পাঁচ জয়ে। পয়েন্ট টেবিলের ছয়ে থেকে প্রিমিয়ার লিগের সদ্য শেষ হওয়া মৌসুম শেষ করে চেলসি।

কারাবাও কাপেও রানার্সআপ হয়েছিল চেলসি এবং এফএ কাপের সেমিফাইনালে পৌঁছেছিল স্টাম্পফোর্ড ব্রিজের ক্লাবটি। ক্লাব ছাড়ার আগে পচেত্তিনো বলেছেন, ‘চেলসির কোচ হওয়ার সুযোগের জন্য মালিকানা গ্রুপ এবং ক্রীড়া পরিচালকদের ধন্যবাদ। ক্লাবটি এখন সামনের বছরগুলোতে প্রিমিয়ার লিগ এবং ইউরোপে এগিয়ে যাওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে।’

চেলসির ক্রীড়া পরিচালক লরেন্স স্টুয়ার্ট এবং পল উইনস্টানলি বলেছেন, ‘চেলসি সকলের পক্ষ থেকে এবং আমরা এই মৌসুমে তার (পচেত্তিনো) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তাকে যেকোনো সময় স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগত জানানো হবে এবং আমরা তার ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারে শুভ কামনা জানাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা