× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইপিএলের মৌসুমসেরা কোচ গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ১৩:০২ পিএম

আপডেট : ২২ মে ২০২৪ ১৪:৪৪ পিএম

ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা। সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা। সংগৃহীত ছবি

স্বীকৃতিটা অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিক ঘোষণাও এলো। আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মৌসুমসেরা কোচের সম্মান পেলেন ম্যানচেস্টার সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা। টানা দ্বিতীয়বার এ স্বীকৃতি পেলেন স্প্যানিশ কোচ। ম্যানসিটির দায়িত্বে আট মৌসুমের মধ্যে পাঁচবারই জিতলেন সেরা কোচের পুরস্কার।

প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যানসিটি এবার জিতেছে টানা চতুর্থ শিরোপা। সেরার স্বীকৃতি পেয়ে ৫৩ বছর বয়সি এই স্প্যানিশ কোচ উচ্ছ্বসিত, ‘টানা চারটি লিগ জয় আমার ক্যারিয়ারের সবচেয়ে গৌরবময় অর্জন। এটা বিশ্বের সবচেয়ে কঠিন লিগ এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে। অসাধারণ একঝাঁক ফুটবলার ও দারুণ কিছু সাপোর্ট স্টাফের সঙ্গে দিনের পর দিন কাজ করতে পেরে আমি সত্যি গর্বিত। সব বিভাগেই এই ক্লাবের মানুষগুলোর কঠোর পরিশ্রম ও উৎকর্ষই ফুটে উঠছে আমারএই স্বীকৃতিতে।’

সেরার লড়াইয়ে এবার গার্দিওলার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন লিগের শেষ দিন পর্যন্ত সিটিজেনদের চাপে রাখা আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। এ ছাড়াও লড়াইয়ে ছিলেন লিভারপুলে ইয়ুর্গেন ক্লপ। তালিকায় আরও ছিলেন ৪১ বছর পর অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়া কোচ উনাই এমেরি এবং বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা।

প্রতিদ্বন্দ্বী কোচদের নিয়েও প্রশংসা ফুটে উঠল গার্দিওলার কণ্ঠে, ‘মিকেল তার দলকে নিয়ে অসাধারণ কাজ করেছে। শেষ দিনটি পর্যন্ত আমাদের চূড়ান্ত সীমায় যেতে বাধ্য করেছে। বহু বছর ধরে ইয়ুর্গেনের (ক্লপ) সঙ্গে লড়াইটাও দারুণ স্মরণীয়। অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে এসে উনাই এমেরি অবিস্মরণীয় কীর্তি গড়েছে। প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই বোর্নমাউথের দায়িত্বে আন্দোনি ইরাওলা যা করেছে, বিশেষ করে মৌসুমের শুরুটা কঠিন হওয়ার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দারুণ। তাদের পাশে থাকতে পারা এবং এই ট্রফি জিততে পারা দারুণ সম্মানের। ভবিষ্যতে এই ট্রফি ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা