× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ মিশনে আফগানদের সঙ্গী ডোয়াইন ব্রাভো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ২১:১৯ পিএম

ডোয়াইন ব্রাভো

ডোয়াইন ব্রাভো

ঘরের মাঠে বিশ্বকাপ বলে কথা! বাড়তি একটা রোমাঞ্চ কাজ করবেই। তাতে অংশ হতে পারলে তো কথাই নেই। সেই উন্মাদনায় ভেসে টি-টোয়েন্টির অংশ হতে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো। ত্রিনিদাদের এ ক্রিকেট সুপারস্টার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলছেন না। টুর্নামেন্টের সহ-আয়োজকদের দলে জায়গাও পাননি তারকা এ ক্রিকেটার। স্বাগতিক দেশের ব্রাভো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন মেন্টর হিসেবে।

কুড়ি ওভারের মহাযজ্ঞকে সামনে রেখে ব্রাভোকে বোলিং পরামর্শক হিসেবে বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জুনে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আফগানদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ব্রাভো। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে এসিবি। তারা জানিয়েছে, খেলার নিজস্ব স্টাইল আর বিনোদনের জন্য সারা ক্রিকেট দুনিয়ায় তিনি মর্যাদাকর আসনে আসীন।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে সর্বাধিক ৬২৫ উইকেটের মালিক ব্রাভো। তিন ফরম্যাট মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেরুন জার্সিতে খেলেছেন ২৯৫টি ম্যাচ। ২০২১ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই মাঠে দাপট দেখিয়েছেন এ সিম বোলিং অলরাউন্ডার। উইন্ডিজকে উপহার দিয়েছেন টি-টোয়েন্টির দুটি বিশ্ব শিরোপা। খেলোয়াড় হিসেবে আইপিএল থেকে বিদায় নিয়েছেন আগেই।

তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ভারতীয় এ টুর্নামেন্টের এবারের আসরে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ক্যারিবিয়ান এ তারকা। প্রায় সাত হাজার রানের মালিক ব্রাভো কাজ করেছেন বাঁহাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল টিম চেন্নাই সুপার কিংসে।

আফগানিস্তানের বিশ্বকাপ মিশনে ক্যারিবিয়ান এ তারকা অলরাউন্ডার জুটি বাঁধবেন হেড কোচ জোনাথন ট্রট, ব্যাটিং কোচ অ্যান্ড্রু প্যাটিক ও বোলিং কোচ হামিদ হাসানের সঙ্গে। তাদের সঙ্গে আফগানদের ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন শেন ম্যাকডরমট। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে আছেন নিক লি। ম্যাকডরমট ও লি দুজনই এর আগে টাইগারদের সঙ্গে কাজ করে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা