× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির এইচপি ক্যাম্প শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ২১:০৮ পিএম

বিসিবির এইচপি ক্যাম্প শুরু

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যস্ততা চলছে। এমন মুহূর্তেই পাইপলাইনে থাকা প্রতিভাবান ২৫ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। মঙ্গলবার (২১ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এইচপির ক্যাম্প। 

মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবশেষ আসরে সেরা পারফর্মারদের গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ২৫ জনের স্কোয়াড। যাদের মধ্যে অধিকাংশই সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দল থেকে। মঙ্গলবার ক্যাম্প শুরু হলেও এক দিন আগেই বিসিবিতে রিপোর্টিং করেছেন প্রত্যেকে। 

১৫ জুন পর্যন্ত হোম অব ক্রিকেটে তাত্ত্বিক বিষয়ে জ্ঞান দেওয়া হবে। ঢাকার পর ২১ জুন থেকে ১৮ আগস্ট রাজশাহী ও বগুড়ায় ক্যাম্প হবে। সেখানে স্কিল ট্রেনিং ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ এবং বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ খেলবে এইচপির এই দল।

এর আগে সোমবার এক বিবৃতিতে এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের নাম জানিয়েছিল বিসিবি। ওই বিবৃতিতে বলা হয়, এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতিবিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা