× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ২১:০৬ পিএম

টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মারকাটারি এই আসরে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টেক্সাসের হিউস্টন প্রেইরি ভিউ স্টেডিয়ামে রাত ৯টায় মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। অর্থাৎ প্রথম ব্যাটিং করতে নামবে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড।

দ্বিপাক্ষিক সিরিজ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। অচেনা প্রতিপক্ষের বিপক্ষে টাইগাররা কেমন করে, সেটিই এখন দেখার। যদিও জয়-পরাজয়ের চেয়ে এখানে বড় পরীক্ষাটা হলো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ এই যুক্তরাষ্ট্রের মাটিতেই যে গড়াবে বিশ্বকাপের আসর। তার সঙ্গে সহযোগী আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। 

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। যেখানে নেই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের নাম। তার জায়গায় ওপেনিংয়ে জুটি গড়বেন লিটন দাস ও সৌম্য সরকার। এ ছাড়া তাসকিন আহমেদের ইনজুরিতে স্কোয়াডে সুযোগ পাওয়া হাসান মাহমুদ একাদশে সুযোগ পাননি। 

বাংলাদেশের একাদশ  : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, অ্যান্দ্রেস গুস, কোরি অ্যান্ডারসন, নিতীশ কুমার, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নসতুশ কেনজিগে ও সৌরভ নেত্রভালকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা