প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ১৫:১৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৪ ১৬:২৬ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর আগামী ১ জুলাই মাঠে গড়াবে। আসন্ন মৌসুমে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিলামে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে টাইগার স্পিডস্টারকে দলে ভিড়িয়েছে কলম্বোর ফ্র্যাঞ্চাইজিটি।
সাম্প্রতিক সময়ে আইপিএলসহ একাধিক লিগ থেকে খেলার প্রস্তাব পান তাসকিন। তবে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। সবশেষ জিম্বাবুয়ের সিরিজেও বল হাতে ঝলক দেখান তাসকিন। ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করে হন সিরিজ সেরা৷
বাংলাদেশি এই পেসারের নাম উঠেছিল পেস বোলারদের ক্যাটাগরিতে। সেখানেই দল পেয়ে যান তাসকিন। ৫০ হাজার ডলার ছিল তার ভিত্তিমূল্য। সেখানেই আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স। আর কোনো বিড না থাকায় কলম্বোতেই যাচ্ছেন তাসকিন।
তাসকিন আহমেদ দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। আর ৫০ হাজার ইউএস ডলারে নাম ওঠে মুশফিকের। তবে এই দুই ক্রিকেটারের দিকে আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির।