প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ২১:৩৪ পিএম
সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান হিলটন। টানা তৃতীয়বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জেলার ক্রীড়াঙ্গনে চাঞ্চল্য ফিরে এসেছে। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত সব সদস্যদের শুভেচ্ছা জানায় বাফুফে।
গত ২৫ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচিত অন্যান্য প্রতিনিধিরা হলেন— সহ-সভাপতি, মো. রেজাউল করিম মিয়া আরেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম। কোষাধ্যক্ষ— হাসান শফিক কল্লোল। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মহসীন উদ্দিন আহমেদ চৌধুরী, মো. এমদাদুল হক, মো. নজরুল ইসলাম, গজেন্দ্রনাথ মন্ডল, নূর ফারুকুজ্জামান খান অনু, মো. হাফিজুল ইসলাম, মো. সুলতান মাহমুদ,মোহাম্মদ আলী তালুকদার ও মাসুদ পারভেজ। জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উপদেষ্টা করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার নবনির্বাচিত ডিএফএর সভাপতি কামরুল হাসান জানান, কার্যনির্বাহি কমিটি আগামীতে জেলা ফুটবল এসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা ও টুর্নামেন্টসমূহ বাফুফের নির্দেশনায় পরিচালিত করা হবে। এছাড়া বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সকল কর্মকানণ্ড বাফুফের সাথে সমন্বয় করে নিয়মানুযায়ী পরিচালনা করে জেলার ফুটবলে গতি ফিরিয়ে আনা হবে।