× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৮:০৯ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৮:২৬ পিএম

সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রবা ফটো

সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রবা ফটো

আগামী ২৬ মে থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ ২০২৪’ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। চতুর্থ আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতায় এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট ১২টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।

ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের ইরাক, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। এ ছাড়া দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করবে। 

সবশেষ দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। তবে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাবাডি কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।

বিদেশি দলগুলো ২৩ মে থেকে ঢাকায় আসতে শুরু করবে। এরপর ২৫ মে ম্যানেজার্স মিটিংয়ে গ্রুপিং ও সূচি চূড়ান্ত করা হবে। ফলে ২৬ মে থেকে খেলা গড়াবে কোর্টে। এরপর ফাইনাল খেলার মধ্য দিয়ে ৩ জুন টুর্নামেন্টের পর্দা নামবে।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে এই টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক-২ এসএম নেওয়াজ সোহাগ এবং কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান। 

এর আগেও বঙ্গবন্ধু কাবাডি কাপ অনুষ্ঠিত হয়েছে। দেশের জাতীয় এই খেলাটিকে আরও প্রসারিত করতে কাজ করছে বলে জানালেন ফেডারেশনের কর্মকর্তারা। এক প্রশ্নের উত্তরে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নানারকম কর্মসূচির মাধ্যমে কাবাডি উন্নয়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আমাদের জাতীয় খেলা কাবাডিকে বিশ্ব পরিসরে মেলে ধরছি। ঢাকাতে আলাদা একটা কাবাডি কমপ্লেক্স করার চেষ্টা চলছে। ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি।’ 

তবে কাবাডিকে রাতারাতি জনপ্রিয় করে তোলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর জন্য লেগে থাকতে হবে এবং সংবাদমাধ্যমগুলোকে এগিয়ে আসতে হবে, ধিরে ধিরেই তবে এই খেলার প্রসস্ততা বাড়বে, ‘ব্র্যান্ড ভ্যালু বাড়ানো একদিনের কাজ না, সহজও না। আগেও একবার এই টুর্নামেন্টের সঙ্গে ছিলাম। যতটা সম্ভব এবারও থাকার চেষ্টা করবো। আপাতত নতুন কোনো আইডিয়া নেই। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। সুযোগ এলে অবশ্যই ঢাকার ভেতরে কঠিন হলেও বাইরে বা আশেপাশে একটা কমপ্লেক্সের ব্যাপারে কিছু একটা করার চেষ্টা করবো।’

২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। করোনা মহামারীর কারণে সেসময় কঠোর স্বাস্থ্যবিধি মেনে নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দেশ অংশগ্রহণ করে।

২০২২ সালে দ্বিতীয় আসরে নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, ইংল্যান্ড, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশ অংশগ্রহণ করে। ২০২৩ সালে তৃতীয় আসরে অংশগ্রহণ করেছিল রেকর্ড ১২টি দেশ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে টুর্নামেন্টের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল দক্ষিণ আমেরিকা মহাদেশেও। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাবাডি দল। তৃতীয় আসরে অংশ নেওয়া দেশগুলো ছিল আর্জেন্টিনা, ইংল্যান্ড, পোল্যান্ড, কেনিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।  

আন্তর্জাতিক আঙিনায় সারা জাগানিয়া এ টুর্নামেন্ট এখন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের বর্ষপঞ্জিতে বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের এ আসরটি বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হচ্ছে। গত তিনটি আসর শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার নতুন ভেন্যু হিসেবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্ট সামনে রেখে কাবাডি ফেডারেশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পান্ন করেছে। 

গেল তিনটি আসরের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপায় চোখ রেখে ৮ ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি অব্যাহত রেখেছে স্বাগতিকরা। প্রথম আসরে কেনিয়াকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেই কেনিয়াকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। ২০২৩ আসরে চাইনিজ তাইপেকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা