× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ ক্রিকেটার নিয়ে বিসিবির এইচপি ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৫:৩৪ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৭:১১ পিএম

২৫ ক্রিকেটার নিয়ে বিসিবির এইচপি ক্যাম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। জাতীয় দলের এমন ব্যস্ততার ফাঁকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। কদিন আগেই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সেরা পারফর্মারদের গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে ২৫ জনের স্কোয়াড।

আজ সোমবার (২০ মে) এক বিবৃতিতে এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ২৫ ক্রিকেটারের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস , গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতিবিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে।

২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত এইচপি দলের জন্য ঢাকায় তাত্ত্বিক বিষয়ে ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। এরপর ২১ জুন থেকে ১৮ আগস্ট স্কিল ট্রেনিং ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ থাকবে এইচপির।

২৫ সদস্যের এইচপি দল-
টপ অর্ডার ব্যাটার : মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।
মিডল অর্ডার ব্যাটার : আরিফুল ইসলাম, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।
অলরাউন্ডার : মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন।
স্পিনার : রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাইম হোসেন সাকিব।
পেসার : রুয়েল মিয়া, মারুফ মৃধা, রিপন মন্ডল, আশিকুর জামান, রোহানাত দৌলা বর্ষণ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা