× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ

আরেকটি গোল্ডেন বুট হালান্ডের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ১৩:১৭ পিএম

আপডেট : ২০ মে ২০২৪ ১৩:৪২ পিএম

কিংবদন্তিদের কাতারে হালান্ড— ছবি : সংগৃহীত

কিংবদন্তিদের কাতারে হালান্ড— ছবি : সংগৃহীত

গত মাসের দ্বিতীয় সপ্তাহেও গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে  ছিলেন চেলসির কোল পালমার ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস। আর্লিং হালান্ডের প্রতিদ্বন্দ্বীরা তবে শেষ অবধি পেরে ওঠেননি। দুর্দান্ত ফর্ম ধরে রেখে ২৭ গোল করা নরওয়েজিয়ান সেনসেশনের হাতেই উঠেছে স্বীকৃতি। 

চলতি মৌসুমে সর্বোচ্চ ২৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন হালান্ড। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন হালান্ড।

সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ গোল করেছেন ব্লুজদের তরুণ তুর্কি পালমার। সেই হিসেবে তার থেকে ৫ গোল বেশি করেছেন হালান্ড। অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের পর সপ্তম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতেন হালান্ড।


গতকাল মৌসুমের শেষ ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে এভারটনের বিপক্ষে জয় পেলেও তা কোনো কাজে আসেনি আর্সেনালের। তাদের থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা