× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবাডির প্রচারণায় মাশরাফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ২১:৪৩ পিএম

কাবাডির প্রচারণায় মাশরাফি

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কিন্তু সেই কাবাডির তিন বছর আগেও নিজস্ব কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল না। ২০২১ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট করে আসছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ মে শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর। 

এই টুর্নামেন্টের নানা দিক তুলে ধরার জন্য আগামীকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেই সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে যুব কাবাডির এক অনুষ্ঠানেও এসেছিলেন মাশরাফি। 

সংবাদ সম্মেলনে মাশরাফি ছাড়া আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক এসএম নেওয়াজ সোহাগ।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তার নিজ জেলা নড়াইল থেকে দুই মেয়াদে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার দ্বিতীয় মেয়াদে তিনি হুইপ হিসেবে মনোনয়ন পেয়েছেন। সংসদ নির্বাচনের আগে বাংলাদশে আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহীতে মাশরাফি বিন মর্তুজা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৬ মে -৩ জুন অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট ১২ দেশ অংশগ্রহণ করবে। বিদেশি দলগুলো ২৩-২৪ মে আসবে। ২৫ মে টুর্নামেন্টের গ্রুপিং ও ফিকশ্চার। পরের দিন থেকে কোর্ট গড়াবে খেলা। 

উল্লেখ্য, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গত তিন আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ কাবাডি দল। এবারও টুর্নামেন্ট উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। গত আসরগুলোতে বাংলাদেশের ডাগআউটে বিদেশি কোচ থাকলেও এবার দেশি কোচের অধীনেই চলছে অনুশীলন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা