× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ১৭:৪৫ পিএম

আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

এবারের আইপিএলে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি আসরের প্রথম আট ম্যাচের সাতটিতে হারের পর যেন আরেকটা ব্যর্থ আসরের প্রহর গুনছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বিরাট কোহলিদের এরপরের গল্পটা এক কথায় অবিশ্বাস্য। টানা ছয় ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেছে আরসিবি। তাদের আগে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।

তাই প্রশ্ন উঠছে, প্লে অফে কে কার মুখোমুখি হবে? লিগ টেবিলের শীর্ষে থাকা কেকেআরের সম্ভাব্য প্রতিপক্ষ কে? আরসিবির বিপক্ষে এলিমিনেটরে খেলবেই বা কারা? চলতি আইপিএলের লিগপর্বের শেষ দিনে আজ বিকেলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। এ ছাড়া রাতে মাঠে নামবে কলকাতা ও রাজস্থান। এ দুটি ম্যাচের পরই প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়ে যাবে। 

এই মুহূর্তে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থানে রয়েছে কেকেআর। নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের। ১৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা হায়দরাবাদের পজিশন বদল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 

প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুই নম্বরে। সেক্ষেত্রে নাইটদের প্রতিপক্ষও হবে হায়দরাবাদ। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে। সেক্ষেত্রে কলকাতার প্রতিপক্ষ হবে রাজস্থান। কিন্তু যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে আজকের কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফল যাই হোক প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিপক্ষে খেলবে রাজস্থানের বিরুদ্ধেই।

এদিকে আরসিবি লিগ টেবিলে চার নম্বরে থাকবে সেটা নিশ্চিত হয়ে গেছে। সেক্ষেত্রে তাদের খেলতে হবে ২১ মে এলিমিনেটর ম্যাচে। এলিমিনেটরে বিরাট কোহলিদের প্রতিপক্ষ কে হবে সেটাও ঠিক হবে আজকের দুই ম্যাচের পর। প্রথম ম্যাচে যদি হায়দরাবাদ জেতে আর দ্বিতীয় ম্যাচে যদি রাজস্থান হারে, তাহলে হায়দরাবাদ উঠে আসবে দুইয়ে। সেক্ষেত্রে আরসিবির প্রতিপক্ষও হবে রাজস্থান। এদিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ এবং দ্বিতীয় ম্যাচে রাজস্থান জিতলে আবার রাজস্থান দুইয়ে থেকে যাবে। সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ।

কিন্তু  যদি হায়দরাবাদ হারে তাহলে তৃতীয় স্থানেই থেকে যাবে তারা। সেক্ষেত্রে কোহলিদের প্রতিপক্ষও হবেন ট্র্যাভিস হেডরা। এই ম্যাচ যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যারা জিতবে তারা ফাইনালে ওঠার জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে। ২৪ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬ মে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা