× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই : পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ১৬:৪৬ পিএম

বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই : পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে গত বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবারও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের আভাস দিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে। তবে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। প্রায় প্রতি ম্যাচে টাইগারদের ব্যাটিং লাইনআপ পরিবর্তন করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপঅর্ডারের ফর্মহীনতার করণেই এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ সেই ব্যাটিংই। 

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি শান্ত, লিটনসহ টপঅর্ডারের অন্যরা। যে কারণে বিশ্ব মঞ্চে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হাথুরু ও অধিনায়ক নাজমুল শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘ব্যাটিং অর্ডার পরিবর্তনের আমি কোনো সুযোগই দেখি না। কীভাবে করবে, আমি তো দেখি না। এখন আমি মনে করি, একেক জন একেক অভিমত দিতে পারে, সেটা দিয়ে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নাই।’  শনিবার (১৮ মে) রাজধানীর মিপুর ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যাটিং অর্ডারে কে কোথায় ব্যাট করবেন সেটি পরিষ্কার করে দেন নাজমুল হোসেন পাপন, ‘ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে, এটা আমি বলতে পারছি না এখনও। বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে। তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে অনিক; যদি আমরা এ কয়জন ব্যাটার খেলাই। তারপর স্পিনার আসবে একজন, এখন এটা কি রিশাদ আসবে না শেখ মেহেদী আসবে সেটা আমি জানি না। আর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড।’

বাংলাদেশ দলের কাছের এ বিশ্বকাপে নিজের প্রত্যাশা জানাতে গিয়ে বলেন, ‘ক্রিকেট সমর্থক হিসেবে আশা করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক। আর বিসিবির সভাপরি হিসেবে আশা করি ভালো খেলুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা