× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে স্টার্লিংদের সুখবর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৩:৫৮ পিএম

বিশ্বকাপের আগে স্টার্লিংদের সুখবর

শেষ সময়ের প্রস্তুতিতে যখন বিশ্বকাপের দলগুলো ব্যস্ত, তখন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা পেলেন সুখবর। অনুপ্রেরণার রসদ বলা যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগেই বেতন বেড়েছে কার্টিস ক্যাম্ফার, অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টরদের। গতকাল শুক্রবার বেতন বৃদ্ধির কথা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। 

আইরিশ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় ক্রিকেটারদের। দুইপক্ষের মধ্যে একটা বিরোধের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। আপাতত সব মিটে গেছে। বোর্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পেরেছে আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। প্রত্যাশামতোই নতুন চুক্তিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।

কদিন আগেই বেতন বৃদ্ধি নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে ক্রিকেটারদের যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই খবর প্রকাশিত হয়েছিল। বিশ্বকাপের আগে এই বিরোধ মেটাতে উদ্যোগী হয় বোর্ড। প্রথম ক্ষেত্রে নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের যে প্রস্তাবনা ছিল তা প্রত্যাখ্যান করে দিয়েছিল আইরিশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে চুক্তি ছাড়াই ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার পরিস্থিতি তৈরি হয়েছিল।

এই চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ‘বোর্ডের আয়ের সবচেয়ে বড় ভাগ ক্রিকেটারদেরই প্রাপ্য। তাই এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পেরে সন্তুষ্ট আয়ারল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও প্রাক্তন ব্যাটার সিসিলিয়া জয়েস।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা