× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ডুসেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৩:০৮ পিএম

প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন; ফাইল ছবি

প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন; ফাইল ছবি

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মেগা এই আসরের আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। 

দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি ডুসেনের। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা এই ব্যাটারকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (এসএ)। কিংস্টনে ২৪, ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হবে এই সিরিজ। 

বিশ্বকাপ আসন্ন থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি এইডেন মার্করাম, ডেভিড মিলার ও হেনরিচ ক্লাসেনের মতো ক্রিকেটারদের। তবে বিশ্বকাপ স্কোয়াডের ৮ খেলোয়াড় জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, এনরিখ নরর্কিয়া, অটনিল বার্টম্যান, রেজা হেনড্রিক্স, তাবরাইজ শামসি, রায়ান রিকেলটন, লুঙ্গি এনগিদিকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দল : রাসি ভ্যান ডার ডুসেন (অধিনায়ক), অটেনেইল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্কিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকুওয়া ও তাবরাইজ শামসি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা