× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন নিয়ে ধোঁয়াশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ২১:১৮ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ২২:২১ পিএম

টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন নিয়ে ধোঁয়াশা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার দিনই কথা ছিল বাংলাদেশের নতুন জার্সি উন্মোচনের। কিন্তু স্কোয়াড ঘোষণা ও অফিসিয়াল ফটোশুটের পর দল বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে উড়াল দিলেও এখন পর্যন্ত বাংলাদেশের জার্সির দেখা মেলেনি। গেল ওয়ানডে বিশ্বকাপে এ জার্সি উন্মোচনের মাধ্যমেই দল ঘোষণার প্রক্রিয়া শেষ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন নিয়ে দেখা যাচ্ছে ধোঁয়াশা। 

শনিবার (১৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় টাইগারদের জার্সি উন্মোচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্র সিরিজের আগে জার্সি উন্মোচন করতে। অন্যান্য দেশের নিজস্ব প্ল্যান থাকে তাই তারা দিয়েছে। আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। সেজন্য আমরা ওয়েট করছিলাম, আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন।’

বৈশ্বিক আসরের বড় এক আকর্ষণ এ জার্সি। অথচ কবে নাগাদ জার্সি উন্মোচন করা হবে তা নিয়ে চলছে ধীরগতি। অবশ্য বাংলাদেশের জার্সি আগেই তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির এ পরিচালক, ‘আমাদের জার্সি অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। আমরা প্ল্যানটা করেছিলাম এভাবে যে, যেহেতু আমাদের অনেক খেলা ছিল। আপনারা জানেন যে, জিম্বাবুয়ে সিরিজ চলছিল। জার্সিতে কিছু শুভেচ্ছা বাণী থাকবে, যেটা আমি এখনই বলতে পারছি না।’

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের মারকাটারি এ টুর্নামেন্টে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১০ জুন টাইগাররা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীকালে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের দল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা