× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিউস্টনে ঘূর্ণিঝড়, শঙ্কায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৬:৪২ পিএম

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে স্টেডিয়ামটির অনেকাংশ— ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে স্টেডিয়ামটির অনেকাংশ— ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো যে ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা, হাউস্টনের সেই প্রেইরি ভিউ স্টেডিয়াম প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। বলা যায় পুরো স্টেডিয়ামই পুরোপুরি বিধ্বস্ত। তাই শঙ্কায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ।

হাউস্টন এলাকায় শুক্রবার প্রচণ্ডবেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। যাতে ৭ জন মানুষ নিহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, পুরো হাউস্টন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ৯ লাখ মানুষ অন্ধকারে শুক্রবার রাত অতিবাহিত করেছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টির মতো প্রেইরি ভিউ স্টেডিয়ামটিও খুব কম সময়ের মধ্যে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের জন্য।

৭৫ মাইল গতিবেগের সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুনভাবে সংস্কার করা স্টেডিয়ামের অস্থায়ী ডাগ-আউট, ভিআইপি তাবুসহ অস্থায়ী সব অবকাঠামো। সাইটস্ক্রিন, অনুশীলনের সব নেট টিভি এবং লাইভ স্ট্রিমিং সম্প্রচারের সাইটস্ক্রিনের পিছনে স্ক্যাফোল্ডিং টাওয়ারগুলোও পড়েছে ঘূর্ণিঝড়ের কবলে। সব মিলিয়ে তাই শঙ্কায় বিশ্বকাপ সহ-আয়োজক দেশটির সঙ্গে নাজমুল হোসেন শান্তর দলের সিরিজটি।

শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন হওয়ার কথা ছিল প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। তবে ঝড়ে স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই অনুশীলন সেশন একটি ইনডোরে স্থানান্তর করা হয়। সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র উভয় দল যাতে এই ইনডোরে অন্তত অনুশীলন সেশনে অংশ নিতে পারে বিকল্প সেই চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২১ মে। 

একই মাঠে বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে। ১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে টাইগারদের অন্য সঙ্গীরা- নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা