× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেঞ্চুরিয়ান জাভির চোখ কেবলই শিরোপায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৪ ২৩:১৫ পিএম

জাভি হার্নান্দেজ

জাভি হার্নান্দেজ

আলমেরিয়ার মাঠে রেফারি বাঁশি বাজালেন। শুরু হলো বার্সেলোনার লড়াই। তাতেই দারুণ এক কীর্তি গড়লেন কোচ জাভি হার্নান্দেজ। সেঞ্চুরি হাঁকালেন লিওনেল মেসির সাবেক এ ক্লাব সতীর্থ। মানে কোচ জাভির অধীনে কাতালানরা খেলে ফেললেন ১০০ ম্যাচ। মাইলফলকের ম্যাচটি অবশ্য রাঙিয়ে নিয়েছেন জাভি। বৃহস্পতিবার রাতে ফের্মিন লোপেসের জোড়া গোলের নৈপুণ্যে তার শিষ্যরা আলমেরিয়ার ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে ২-০ গোলে। দুর্দান্ত এ জয়ে দুইয়ে থেকে লিগ শেষ করার দ্বারপ্রান্তে এখন বার্সা।

জিতেই লা লিগার পয়েন্ট তালিকায় জিরোনাকে আরও একটু পেছনে ফেলে দিল বার্সা। ৩৬ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এখন জাভির শিষ্যরা। সমান ম্যাচে জিরোনার পুঁজি ৭৫ পয়েন্ট। আর সমান ৩৬ ম্যাচে ৯৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে স্প্যানিশ লিগ শিরোপা নিজেদের করেছে রিয়াল মাদ্রিদ আগেই। 

জিরোনা পিছিয়ে পড়েছে তাদের সর্বশেষ দুই ম্যাচে খারাপ খেলে। ড্রয়ের হোঁচটের সঙ্গে হারের তেতো স্বাদও হজম করতে হয়েছে জিরোনাকে। হাতে আছে আর দুই ম্যাচ। তাই কোনো অঘটন না ঘটলে বার্সার লিগ রানার্স আপ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। লিগ ট্রফি হাতছাড়া হয়েছে। তাই দ্বিতীয় সেরা হওয়াটা কোচ জাভির কাছে সুখকর কিছু না মোটেই। জাভি বলেন, তার চোখ কেবলই ট্রফিতে, ‘এটা খুব ভালো বা সন্তোষজনক অবস্থা নয়। আমরা শিরোপা জিততে চাই। এখনও পর্যন্ত হোমওয়ার্ক করে উঠতে পারিনি আমরা। তবে আমাদের ভালো একটি দল আছে এবং ফুটবলারদের তাড়না নিয়ে আমি খুশি। দুইয়ে থেকে লিগ শেষ করা গুরুত্বপূর্ণ এবং আমরা তা ছেলেদের বলছি। তবে আমি চাই ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা ও লড়াই করতে।

স্প্যানিশ লিগ ট্রফি কেড়ে নিছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকেও নকআউট হয়েছে বার্সা। পিএসজির কাছে হার মেনে চ্যাম্পিয়নস লিগে তাদের পথ চলা থেমেছে সেই শেষ আটেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বার্সা শিরোপা খুইয়েছে চিরশত্রু রিয়ালের কাছে। মানে এ মৌসুমটা ট্রফি ছাড়াই কাটছে বার্সেলোনার। তবে লিগে রানার্স-আপ হলে থাকবে শিরোপার হাতছানি। আগামী মৌসুমের শুরুতে সুপার কাপ জেতার সুযোগ পাবে তারা। তাই আসন্ন নতুন মৌসুমে সুপার কাপ শিরোপাকে পাখির চোখ করেছেন কোচ জাভি। শুধু এটাই নয়। ক্লাবের আর্থিক সংকট দূর করে বার্সা কোচ জিততে চান আরও ট্রফি, ‘আমার লক্ষ্য ক্লাবের হয়ে শিরোপা জয় করা। আর্থিক অবস্থা অবশ্যই খুব ভালো নয় এবং ঘুরে দাঁড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। পরের মৌসুম নিয়ে আলোচনা করছি আমরা এবং এটিকে সুযোগ হিসেবে দেখছি। এই ম্যাচগুলোকে আমরা পরের মৌসুমের সুপার কাপের প্রস্তুতি হিসেবে দেখছি। সত্যিই চাই, বার্সা আবার শিরোপা জিতুক। এই বছর শিরোপা জয়ের মতো লড়াই আমরা করতে পারিনি। তবে কাছাকাছি গিয়েছি আমরা। আমি মুখিয়ে আছি, আগ্রহ ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় আছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা