× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস

কাব্য গায়েনের দ্বি-মুকুট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৪ ২২:০৮ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ২২:১১ পিএম

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪-এ বালক একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বালক এককে বাংলাদেশের কাব্য গায়েন ও বালিকা এককে ভারতের সানভি রেড্ডি ভুন্দিয়ালা চ্যাম্পিয়ন হয়েছে। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন জুটি। আর বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতের সানভি রেড্ডি ভুন্দিয়ালা ও নাঈম হোসেইন জুটি। কাব্য গায়েন ও সানভি রেড্ডি দুজনই দ্বি-মুকুট লাভ করেছেন।

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় টুর্নামেন্ট শুরু হয় ১৩ মে। পাঁচ দিনের এ প্রতিযোগিতায় পর্দা নেমেছে গতকাল। শেষ দিনে বালক একক ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৬-২ ও ৭-৫ গেমে হংকংয়ের হিম ওয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 

বালক একক রানার-আপ হিম ওয়াং (হংকং), বালক দ্বৈতে রানার-আপ বাংলাদেশের আকাশ হোসেন ও রাজিব হোসেন জুটি। বালিকা এককে রানারআপ সুমাইয়া আক্তার (বাংলাদেশ)। বালিকা দ্বৈতে রানার-আপ হুমায়রা হায়দার জারা ও সুমাইয়া আক্তার জুটি।

গতকাল ঢাকার রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বাংলাদেশ বালক একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে; টেনিসের জন্য এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো অনুভূতি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা বয়সভিত্তিক টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি, আগামী দিনের একজন খেলোয়াড় তৈরির জন্য। সবকিছু ঠিক থাকলে টেনিস আরও এগিয়ে যাবে। আগামী দিনের জন্য এটা আমাদের ভালো সংবাদ। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। প্লেয়ারদের পুষ্টিসহ অন্যান্য বিষয়ে ফেডারেশন এবং সংগঠকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। টেনিসে বিরাট সম্ভাবনা আছে- যেটা দেখতে পাচ্ছি।’

এ সময় বাংলাদেশ টেনিস ফেডারশনের সহসভাপতি মো. জসিম উদ্দিন, মো. মোতাহার হোসেন (সাজু), মো. সেলিম, মো. মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও কোষাধ্যক্ষ খালেদ আহমেদ ও বিটিএফ নির্বাহী কমিটির সদস্য মিসেস শিরিন আকতার চৌধুরী উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, হংকং, আমেরিকা ও সৌদি আরব থেকে ২৭ জন বালক ও ৯ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা