× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেনিসে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৯:৩১ পিএম

শুক্রবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

শুক্রবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা-২০২৪ এ বাংলাদেশ বালক একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে। টেনিসের জন্য এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো অনুভূতি। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। টেনিসে বিরাট সম্ভাবনা আছে।’

শুক্রবার (১৭ মে) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা বয়সভিত্তিক টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি, আগামী দিনের একজন খেলোয়াড় তৈরির জন্য। সবকিছু ঠিক থাকলে টেনিস আরও এগিয়ে যাবে। আগামী দিনের জন্য এটা আমাদের ভালো সংবাদ। প্লেয়ারদের পুষ্টিসহ অন্যান্য বিষয়ে ফেডারেশন এবং সংগঠকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

এসময় বাংলাদেশ টেনিস ফেডারশনের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. মোতাহার হোসেন (সাজু), মো. সেলিম, মো. মাসুদ করিম, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও কোষাধ্যক্ষ খালেদ আহমেদ ও বিটিএফ নির্বাহী কমিটির সদস্য মিসেস শিরিন আকতার চৌধুরী উপস্থিত ছিলেন।

এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে গত ১৩ থেকে ১৭ মে পর্যন্ত ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর চূড়ান্ত দিনে বালক এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাংলাদেশের কাব্য গায়েন ৬-২, ৭-৫ গেমে হংকংয়ের হিম ওয়াংকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কাব্য গায়েন ও মুশফিকুর রহমান আপন জুটি বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে কাব্য গায়েন দ্বি-মুকুট লাভ করলেন।

বালক এককে চ্যাম্পিয়ন কাব্য গায়েন (বাংলাদেশ), রানার-আপ হিম ওয়াং (হংকং)। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন বাংলাদেশের মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন জুটি, রানার-আপ বাংলাদেশের মো. আকাশ হোসেন ও রাজিব হোসেন জুটি।

বালিকা এককে চ্যাম্পিয়ন নভি রেড্ডি ভুন্দিয়ালা (ভারত), রানারআপ সুমাইয়া আক্তার (বাংলাদেশ)। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন ভারতের সানভি রেড্ডি ভুন্দিয়ালা ও নাঈম হোসেইন জুটি, রানার-আপ হুমায়রা হায়দার জারা ও সুমাইয়া আক্তার জুটি।

প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, হংকং, আমেরিকা ও সৌদি আরব থেকে ২৭ জন বালক ও ৯ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা