× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১৬:৪২ পিএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১৬:৫৪ পিএম

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার একটিতে প্রতিপক্ষ ইকুয়েডর এবং অন্যটি গুয়েতেমালার বিপক্ষে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার (১৬ মে) এ খবর নিশ্চিত করেছে।

এএফএ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে গুয়েতেমালার বিপক্ষে আলবেসেলিস্তাদের দ্বিতীয় ম্যাচ।

প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মৌসুমজুড়ে খেলোয়াড়দের প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে।’

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে একটিতে হেরেছে লাতিন আমেরিকান দলটি। বাকি পাঁচটিতে ৩ জয় ২ ড্র তাদের। আর নিজেদের সবশেষ ১০ ম্যাচে শতভাগ জয় আর্জেন্টিনার।

এদিকে কোপা আমেরিকায় প্রতিটি দলকে ২৩ জনের পরিবর্তে ২৬ জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে উয়েফাও এবারের ইউরোয় ২৬ জনের দলের অনুমোদন দিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা