× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটের বিদায়, শেষ চারে হায়দরাবাদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৪ ১০:১৫ এএম

আপডেট : ১৭ মে ২০২৪ ১০:৫০ এএম

গুজরাটের বিদায়, শেষ চারে হায়দরাবাদ

গত ম্যাচে বাগড়া দিয়েছিল বৃষ্টি। সবশেষ ম্যাচেও তাই। বৃষ্টি বাধায় দুই ম্যাচে দুই পয়েন্ট অর্জন হয়েছে গুজরাট টাইটান্সের। তাতে আখের লাভ কিছুই হয়নি। বরং সপ্তদশ আইপিএল যাত্রা শেষ হয়েছে শুভমান গিলদের। তাদের বিদায়ের দিনে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। 

গতকাল বৃহস্পতিবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি। তাতে এক পয়েন্ট করে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট।  গিলদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট হায়দরাবাদের।  তৃতীয় স্থানে তারা। আর ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে যাত্রা শেষ হয়েছে গুজরাটের।  বর্তমানে তাদের অবস্থান অষ্টমে। 

আগেই শেষ চার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই।

আজ লক্ষ্ণৌ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে। আর পরদিন বেঙ্গালুরুর মাঠে তাদের বিপক্ষে খেলবে চেন্নাই সুপার কিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা