× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ মাসেই প্রস্তুত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৮:২৯ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৯:০২ পিএম

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে তারার মেলা; ছবি : সংগৃহীত

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে তারার মেলা; ছবি : সংগৃহীত

দিন গণনা শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের মারকাটারি এই টুর্নামেন্ট। এবার বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে সামনে রেখে মাত্র ২ মাসেই প্রস্তুত করা হয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম।

মার্কিন মুল্লুকে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মোট ১৬টি ম্যাচ। এ ষোলো ম্যাচের আটটি হবে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। মাত্র দুই মাস আগে সম্পূর্ণ খোলা ময়দানে কাজ শুরু হয় এ স্টেডিয়ামটির। বিশ্বকাপ ভেন্যুটি প্রস্তুত হয়ে গেছে মাত্র দুই মাসেই। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার।

স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পর সেখানে পা রেখেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট, ক্যারিবীয় কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের শোয়েব মালিক, ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেটসহ আরও অনেকে।

স্টেডিয়ামটি নিয়ে উসাইন বোল্ট বলেন, ‘নতুন স্টেডিয়ামে (ক্রিকেট) দেখাটা দারুণ হবে। আপনি খেলা (অ্যাকশন) খুব কাছ থেকে দেখতে পারবেন। আমি কল্পনা করতে পারছি নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আগামী মাসে ক্রিকেট সমর্থকরা এলে কী দুর্দান্ত আবহ হবে।’

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এক প্রতিবেদনে জানিয়েছে, নিয়ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামেই ১ জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১০ জুন বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশ এই মাঠে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানেরও খেলা আছে এ স্টেডিয়ামে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। ভারত এই মাঠেই আয়ারল্যান্ড এবং আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেরও মুখোমুখি হবে।

এই মাঠে বসানো হয়েছে ড্রপ-ইন পিচ, যা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের মতো। অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেড টার্ফ সলিউশনস’ ড্রপ-ইন পিচ তৈরিতে বিখ্যাত। অ্যাডিলেডের পিচ প্রস্তুতকারক ড্যামিয়েন হাউয়ের অধীনে তৈরি হয় ক্রিকেটের এসব পিচ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা