× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফউদ্দিনের বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ২১:৪৬ পিএম

সাইফউদ্দিনের বার্তা

অনুমেয় ছিল বিশ্বকাপ দলে থাকবেন। আলোচনা-পারফরম্যান্সÑ দুই-ই ছিল তার পরম সঙ্গী। তারপরও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের।

বিশ্বকাপ দল থেকে সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিপিএলে দারুণ পারফরম্যান্স গুণেই জিম্বাবুয়ে সিরিজে ডাক পড়ে তার। সেখানেও দারুণ পারফরম্যান্স। তাসকিনের সঙ্গে যুগ্মভাবে নির্বাচিত হন সেরা উইকেট সংগ্রাহক। তারপরও নির্বাচকদের মন গলাতে পারেননি সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের মতো বিশ্বকাপ দলে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। তবে দুজনই সতীর্থ এবং জাতীয় দলকে জানিয়েছেন শুভকামনা। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার করে এক পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন প্রার্থনা ও লাভ ইমোজি। মেহেদী হাসান মিরাজও একই কাজ করেছেন। বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল গ্রুপ ছবি শেয়ার দিয়ে লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সব সময় আমিও এই দলেরই একজন...। টি-২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা