× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ খেলতে বাধা নেই লামিচানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ২১:০৩ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ২১:২০ পিএম

পাতান হাইকোর্টের দেওয়া রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন লামিচানে

পাতান হাইকোর্টের দেওয়া রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন লামিচানে

ধর্ষণের দায়ে আট বছরের কারাদণ্ড পেয়েছিলেন নেপালের সাবেক অধিনায়ক সন্দীপ লামিচানে। চলতি বছরের জানুয়ারি থেকে কারাগারেই ছিলেন তারকা এই স্পিনার। কয়েক মাসের ব্যবধানে তাকে নির্দোষ হিসেবে রায় দিয়েছেন দেশটির হাইকোর্ট। ফলে নবম বিশ্বকাপে খেলতে আর বাধা নেই লামিচানের। 

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কিছু দিন পরই জামিনে বেরিয়ে আসেন। খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। পরবর্তী সময়ে অর্থাৎ চলতি বছরের জানুয়ারিতে ২৩ বর্ষী লামিচানেকে ফের গ্রেপ্তার করা হয়। অবশেষে বুধবার পাতান হাইকোর্টের দেওয়া রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন লামিচানে। এতে জাতীয় দলে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাধা নেই তার। 

নেপালের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১০৩টি ম্যাচ খেলেছেন লামিচানে। ৫১ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১১২। আর কুড়ি কুড়ির ক্রিকেটে পেয়েছেন ৯৮ উইকেট। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা