× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আগে অসুস্থ রাবাদা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১৯:১২ পিএম

কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত

কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। যুক্তরাষ্ট্র-উইন্ডিজে পাড়ি দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে পেসার কাগিসো রাবাদার ইনজুরি। উরুর নিচে টিস্যুতে সংক্রমণ দেখা দিয়েছে প্রোটিয়া পেসারের। যে কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে তাকে। পাঞ্জাব কিংসের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন নিশ্চিত করেছিলেন যে রাবাদাকে বাকি মৌসুমে আর দেখা যাবে না।

পাঞ্জাব কিংস তাদের মূল পেসার রাবাদাকে ছাড়াই আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে। একই কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ধর্মশালায় পাঞ্জাবের আগের ম্যাচটি মিস করেছিলেন রাবাদা। পাঞ্জাবের হয়ে মৌসুমের তাদের অন্যতম সেরা বোলার ছিলেন রাবাদা। ১১ খেলায় ৩৩ দশমিক ৮২ গড়ে নিয়েছেন ১১ উইকেট।  ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ইতোমধ্যে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছে। আগামী কয়েক দিনে তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানায় সিএসএ।
আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা