প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৪ ১৭:৩৪ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪ ১৯:১২ পিএম
কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। যুক্তরাষ্ট্র-উইন্ডিজে পাড়ি দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে পেসার কাগিসো রাবাদার ইনজুরি। উরুর নিচে টিস্যুতে সংক্রমণ দেখা দিয়েছে প্রোটিয়া পেসারের। যে কারণে আইপিএল থেকে দেশে ফিরতে হচ্ছে তাকে। পাঞ্জাব কিংসের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন নিশ্চিত করেছিলেন যে রাবাদাকে বাকি মৌসুমে আর দেখা যাবে না।