× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ ম্যাচে আইরিশদের হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৪ ১০:৩৯ এএম

আপডেট : ১৫ মে ২০২৪ ১১:১৬ এএম

উইকেট শিকারের পর সতীর্থদের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির উদ্‌যাপন। ছবি : সংগৃহীত

উইকেট শিকারের পর সতীর্থদের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির উদ্‌যাপন। ছবি : সংগৃহীত

পিছিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হলো সফরকারীদের। জুনে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও নিল আইরিশদের বিপক্ষে।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে স্কোরকার্ডে ১৭৮ রান জমা করে স্বাগতিক আয়ারল্যান্ড। জবাবে ১৭ ওভারে জয়ের বন্দরে নোঙর ফেলে (১৮১/৪) পাকিস্তান। অধিনায়ক বাবর খেলেন ৪২ বলে ৭৫ রানের ইনিংস। এ ছাড়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৫৬ রান।

জয়ে অবশ্য বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহিন শাহ আফ্রিদি। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার। ৪৩ রানে ‍২টি উইকেট শিকার আব্বাস আফ্রিদির। ক্যাসল এভিনিউতে আয়ারল্যান্ডের স্কোরকার্ডে বলার মতো রান তিনজনের। অ্যান্ডি বালবির্নি ২৬ বলে ৩৫, অধিনায়ক লোরকান টাকার ৪১ বলে ৭৩ ও হ্যারি টেক্টর ২০ বলে ৩০* রান করেছেন।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারে ১৬ রানে বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুট। ওপেনার সায়েম আইয়ুব ফেরেন ১৪ রানে। পরে পাকিস্তানকে জয়ের পথ দেখিয়ে আউট হন রিজওয়ান ও বাবর। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩৯ রান। ম্যাচ শেষ হয়ে গেছে ওখানেই। শেষ দিকে আজম খান ১৮ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড : ১৭৮/৭ (২০ ওভার)।
পাকিস্তান : ১৮১/৪ (১৭ ওভার)।
ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা