প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মে ২০২৪ ২২:৫৯ পিএম
ব্রাজিলে বন্যাকবলিতের পাশে দাঁড়ানোর আহ্বান রাফিনহার
লা লিগায় জয় ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদ নিজেদের মাঠে ২-০ গোলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে কাতালানরা। অলিম্পিক স্টেডিয়ামে দারুণ এ জয়ে ৩৫ ম্যাচে বার্সার পুঁজি দাঁড়িয়েছে ৭৬ পয়েন্ট।
সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। তিনে থাকা জিরোনার সংগ্রহ ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট।
স্বাগতিকরা ম্যাচে এগিয়ে যায় ৪০ মিনিটের মাথায়। ইলকায় গুন্দোগান বল ঠেলে দেন লামিনে ইয়ামালকে। নির্ভুল নিশানায় চলতি মৌসুমের পঞ্চম গোল আদায় করে নেন বার্সার এ তরুণ উইঙ্গার। ম্যাচের যোগ করা সময়ের ৩ মিনিটে ভিআরএ-এর কল্যাণে পেনাল্টি পায় বার্সা।
নিজেদের বক্সে সোসিয়েদাদ সেন্টারব্যাক আলভারো ওদ্রিওজোলার হাতে বল লাগে। সেই সুযোগে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন বার্সার উইঙ্গার রাফিনহা।
প্রতিপক্ষের জাল কাঁপিয়ে রাফিনহা বিশেষ একটি বার্তাও দেন। জার্সির ভেতরের গেঞ্জিতে লেখা ছিল, ‘প্রে ফর আএস।’ এতে ব্রাজিলের রিও গ্রান্দে দু সুলের বন্যাকবলিত মানুষের জন্য সমর্থন চান তরুণ এ ব্রাজিলিয়ান প্লেমেকার।