× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিএলে আইকন ক্রিকেটার মুস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১৯:২২ পিএম

এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের আইকন মুস্তাফিজুর রহমান; ফাইল ছবি

এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের আইকন মুস্তাফিজুর রহমান; ফাইল ছবি

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টটির পঞ্চম আসর ১ জুলাই মাঠে গড়াবে। আসন্ন মৌসুমে ডাম্বুলা থান্ডার্সের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার খবরটি জানায় ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে তারা লিখেছে, ‘বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচিত করে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত।’

সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে কবজির ভেলকি দেখান মুস্তাফিজ। ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করে বেশ প্রশংসিত হয়েছেন এই কাটার মাস্টার। তাই প্লেয়ার ড্রাফটের আগেই ফিজকে নিজেদের করে নিয়েছে ডাম্বুলার ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে এলপিএলের গত আসরের রানার্সআপ হয়েছিল ডাম্বুলা অরা। তবে দলটির মালিকানা থেকে সরে দাঁড়িয়েছে অরা লঙ্কা গ্রুপ। এরপর দলটি কিনেছে বাংলাদেশের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। আসন্ন নতুন মৌসুমে খেলবে ডাম্বুলা থান্ডার নামে।

এদিকে এলপিএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে ২৪ দেশের পাঁচশর বেশি বিদেশি ক্রিকেটার। এই প্লেয়ার ড্রাফটে বাংলাদেশ থেকে আছেন তামিম, মুশফিক, তাসকিনসহ একাধিক ক্রিকেটার। গত আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিলেন সাকিব, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা