× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনকে ঘিরে দুশ্চিন্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ২১:৫৯ পিএম

তাসকিনকে ঘিরে দুশ্চিন্তা

কপালটা বেশ খারাপই বলা যায় তাসকিন আহমেদের। টাইগার এ পেসার পড়েছেন পাঁজরের চোটে। মাত্রাতিরিক্ত ব্যথায় গতকাল রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতেও পারেননি। এমনকি জুনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন ডানহাতি এ গতি তারকা।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচেই ব্যথাটা পান তাসকিন। রবিবার (১২ মে) সকালে ব্যথা আরও বেড়ে গেলে তাকে একাদশের বাইরে রাখা হয়। শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। আর ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করে সিরিজ জয়ের নায়ক বনেছেন তাসকিন। কিন্তু চোট নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হতে পারেননি তিনি। 

তবে খেলা শেষে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে চোটের অবস্থা জানান তাসকিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, আসন্ন বিশ্বকাপে খেলতে পারবেন কি না? জবাবে তাসকিন বলেছেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুরো রিপোর্টটা এলে বলা যাবে। ব্যথা আছে, ফিফটি ফিফটি।’

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে হাজির হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখান থেকে বের হওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিনকে নিয়ে দুশ্চিন্তার কথা জানান তিনি, ‘দুই থেকে তিন সপ্তাহ হয়তো বিশ্রাম দিতে হবে। যদি দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব— এসব নিয়ে ভাবতে হবে। দরকার পড়লে আমরা যুক্তরাষ্ট্রে ডাক্তারের সঙ্গে কথা বলব। তার আগে আগামীকালের (আজ) রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

এর আগে ইনজুরির কারণে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সবগুলো ম্যাচ। বিপিএল দিয়ে মাঠে ফেরা তাসকিন ছিলেন দুর্দান্ত ফর্মে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগমুহূর্তে দলকে দুশ্চিন্তায় ফেলেছেন, যা নিয়ে সমর্থকদের মাঝেও বেশ চাপা উৎকণ্ঠা বিরাজ করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা