× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশেই শুরু-শেষ শনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৪ ২১:২০ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ২১:৪০ পিএম

 শন উইলিয়ামস              ছবি—আ. ই. আলীম

শন উইলিয়ামস ছবি—আ. ই. আলীম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের যাত্রা একই দিনে, ২০০৬ সালের ২৮ নভেম্বর। খুলনায় স্মরণীয় সেই ম্যাচে অতিথি একাদশে ছিলেন শন উইলিয়ামস। ১৮ বছর পর জিম্বাবুয়ের আরেকটি টি-টোয়েন্টি সফরের সঙ্গী তিনি। গতকাল সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ দিয়ে কুড়ির জীবনের ইতি টেনেছেন শন। 

বাংলাদেশে শুরু, বাংলাদেশেই শেষ। তবে শনের শুরু এবং শেষের গল্প ভিন্ন। ২০০৬ সালের ম্যাচটা বাংলাদেশ ৪৩ রানে জিতেছিল। আর শেষ ম্যাচে শনরা আট উইকেটে জিতেছে। শেষ সুন্দরের দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দেন তিনি। তবে বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন শন।

দলের জয়ের দিন ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে নামতে হয়নি শনকে। তার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন শন। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি। বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা