× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আতাহারের চোখে বাংলাদেশের বিশ্বকাপ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ২০:১১ পিএম

‘দ্য ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত ধারাভাষ্যকার আতাহার আলী খান; ফাইল ছবি

‘দ্য ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত ধারাভাষ্যকার আতাহার আলী খান; ফাইল ছবি

মাঠে গড়ানোর অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাঠে শুরু হবে ২০ দলের এই মহাযজ্ঞ। আইসিসির মেগা এই আসরে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করছে। কিন্তু বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি। এরই মাঝে আসন্ন বিশ্বকাপে টাইগারদের স্কোয়াড নিয়ে নিজের মতামত দিয়েছেন ‘দ্য ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত ধারাভাষ্যকার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান।

নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে ১৫ জনের পরিবর্তে ১৬ জনকে রেখেছেন আতাহার। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে আছে প্রত্যাশিত সব নামই। দুই উইকেটরক্ষক হিসেবে আছেন লিটন দাস এবং জাকের আলী অনিক। ব্যাটার হিসেবে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন।

অলরাউন্ডার হিসেবে থাকছেন সাকিব আল হাসান,  শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাইফউদ্দিন ছাড়া বাকি তিনজনেই বিশেষজ্ঞ স্পিনার। আর পেস বোলিং ইউনিটে সাইফউদ্দিনকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ ও নুরুল হাসান সোহানকে রেখেছেন দেশের হয়ে প্রথম ম্যাচসেরার খেতাবজয়ী সাবেক এই ক্রিকেটার।

আতাহারের চোখে বিশ্বকাপ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ। 
স্ট্যান্ডবাই : পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ ও নুরুল হাসান সোহান। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা