বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৭:০৩ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ১৯:১৯ পিএম
৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের জয়ের নায়ক ব্রায়ান বেনেট; প্রবা ছবি
ঘরের মাঠে
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। টানা চার ম্যাচ জেতায় টাইগারদের
সামনে ছিল হোয়াইটওয়াশের হাতছানি। কিন্তু সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে
৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে জিম্বাবুয়ে।
রবিবার (১২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা। ব্যাট হাতে
এদিন ওপেনিংয়ে নেমে ৪৮ বলে ৭০ রানের
ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। এমন পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ম্যাচ
জেতানো এ ইনিংস নিজের মাকে উৎসর্গ করেছেন ডানহাতি এ ব্যাটার।
ম্যাচ শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে
সংবাদ সম্মেলনে উপস্থিত হন বেনেট। নিজের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের পারফরম্যান্সে
আমি খুবই খুশি। আজ মা দিবস। আমার এ ইনিংস আমার মায়ের জন্য।’