× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনের ইনজুরি, বিশ্বকাপে থাকবেন তো?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১২:৩০ পিএম

আপডেট : ১২ মে ২০২৪ ১২:৩৩ পিএম

তাসকিনের ইনজুরি, বিশ্বকাপে থাকবেন তো?

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম চার ম্যাচেই খেলেছেন তাসকিন আহমেদ। বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরান ডানহাতি এই পেসার৷ কিন্তু সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের একাদশে নেই তিনি। কারণ হিসেবে জানা গেছে, চোটে পড়েছেন তাসকিন। 

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তার আগে তাসকিনের ইনজুরি অবশ্য কতটা গুরুতর তা এখন পর্যন্ত জানা যায়নি। বিসিবি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পর্যবেক্ষণেই আছেন এই পেসার। 


বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানান, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যাথা অনুভব করে। সেই ব্যাথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। সে পর্যবেক্ষণে রয়েছে। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কি অবস্থা। এরপর তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’


পরীক্ষা-নিরীক্ষার আগে বিসিবির ধারনা, তাসকিন যে চোটে পড়েছেন, তা থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহের মতো লাগার কথা। সেক্ষেত্রে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই তার। তবে চোট গুরুতর হলে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়তে পারেন তিনি। এর আগে ইনজুরির কারণে তাসকিন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মিস করেছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ২০২৩ বিশ্বকাপের সবগুলো ম্যাচ। 


এই ম্যাচে অবশ্য পেসার তাসকিনের সামনেও মাইলফলক স্পর্শের সুযোগ ছিল। পুরো সিরিজে দুর্দান্ত বল করা তাসকিনের দরকার ছিল ৩ উইকেটের। সেক্ষেত্রে দেশের ৮ম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতেন এই পেসার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা