× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

রিয়াদের লড়াকু ফিফটি, চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৪ ১১:৪১ এএম

আপডেট : ১২ মে ২০২৪ ১৩:২৩ পিএম

রিয়াদের লড়াকু ফিফটি, চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা চার ম্যাচ জেতায় টাইগারদের সামনে হোয়াইটওয়াশের হাতছানি। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলের বিপর্যয়ে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।  শান্ত বিদায় নিলেও ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন রিয়াদ। শেষদিকে জাকের আলী অনিকের ক্যামিও ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

রবিবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন সাইলেন্ট কিলার রিয়াদ। অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ রান। 

আগের ম্যাচেই ১০১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। কিন্তু আজ দুজনের কেউই দাঁড়াতে পারেননি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ব্লেজিং মুজারাবানি তুলে নেন তামিমকে। ওয়েলিংটন মাসাকাদজার ক্যাচ বিদায়ের আগে ৫ বলে মাত্র ২ রান করেন বাংলাদেশি ওপেনার। পরের ওভারেই বিদায় নেন সৌম্য। ব্রায়ান বেনেতের ওভারে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে শন উইলিয়ামসকে ক্যাচ দেন তিনি। ৭ বলে সৌম্য করেন ৭ রান। 

তাওহীদ হৃদয়ও বিপদে দলের হাল ধরতে পারেননি। বেনেটের ওভারে ক্লাইভ মাদানদেকে ক্যাচ দেন তিনি। ৬ বলে মাত্র ১ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। বারবার ব্যর্থ হতে থাকা শান্ত এ ম্যাচে ২৮ বলে ৩৬ রান করে আউট হন। মাসাকাদজার ওভারে রায়ান বার্লকে ক্যাচ দেন তিনি।

৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রিয়াদ। অন্যপ্রান্তে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন সাকিব আল হাসানও। তবে সেটা আর পারেননি তিনি। লুক জংউইর ওভারে দারুণ এক ক্যাচে তাকে ফেরান জনাথন ক্যাম্পবেল। ১৭ বল ২১ রান করেন বাংলাদেশ অলরাউন্ডার। ৩৫ বলে ফিফটি পূর্ণ করলেও ৪৪ বলে ৫৪ রান করে থামেন রিয়াদ। ইনিংসে ৬টি চার ও ১টি ছয় হাঁকান তিনি।

সাকিব আউট হওয়ার পর ক্রিজে আসা জাকের আলী অনিক খেলেন ১১ বলে ২৪ রানের ক্যামিও। তাতেই মূলত দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় টাইগাররা। সাইফউদ্দিন ৪ বলে করেন ৬ রান। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুজারাবানি ও বেনেতে। ১টি করে উইকেট নেন মাসাকাদজা ও জংউই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা