× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনন্য কীর্তির সামনে সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৪ ২১:৫১ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ২২:২১ পিএম

সাকিব আল হাসান; ফাইল ছবি

সাকিব আল হাসান; ফাইল ছবি

আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সে হিসেবে বৈশ্বিক এ আসর শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে অনন্য রেকর্ডের হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আট আসরের প্রতিটিতেই খেলেছেন সাকিব। যেখানে ৪৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। আর ৩টি উইকেট নিলেই বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন বাংলাদেশের অলরাউন্ডার। শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই অবসর নিয়েছেন। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গা, তার উইকেট ৩১টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যাত্রার শুরুটা ২০০৭ সালে। এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এ ক্রিকেটার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ। তার পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ৩৯ ম্যাচ খেললেও সাকিব খেলেছেন ৩৬টি। সাকিব-রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার৩৪টি।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ অষ্টম স্থানে আছেন সাকিব। ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা