× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতিদের ভরাডুবির ব্যাখ্যা চাইবে বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ২০:৩৪ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ২০:৫৬ পিএম

ভারতের মেয়েদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জ্যোতিদের ভরাডুবির ব্যাখ্যা চাইবে বিসিবি; ছবি : আ. ই. আলীম

ভারতের মেয়েদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জ্যোতিদের ভরাডুবির ব্যাখ্যা চাইবে বিসিবি; ছবি : আ. ই. আলীম

আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ বাংলাদেশ। আইসিসির মারকাটারি এ আসরে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স এক কথায় ছন্নছাড়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার পর ভারতের মেয়েদের কাছেও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে টাইগ্রেসরা। বাজে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সিলেটে ভারতের মেয়েদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে স্বাগতিকরা। তাই নিগার সুলতানা জ্যোতিদের এমন ভরাডুবির কারণ জানতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত সিরিজে দলের ভরাডুবির পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ভারতের বিপক্ষে এমন বাজে পারফরম্যান্স করে ছাড় পাবে না ক্রিকেটাররা। একই সঙ্গে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না এলেও বিশ্বকাপের আগে এ হার দলের সমস্যাগুলো খুঁজে বের করতে কাজে আসবে বলে মনে করেন তিনি।

নাদেল বলেন, ‘খেলাধুলায় তো জয়-পরাজয় থাকে। তবে এখানে আমাদের খেলোয়াড় এবং কোচ যারা আছেন তারা তাদের কথা বলবেন। কোন জায়গায় তাদের আরও সতর্ক হতে হবে সেগুলোও নিশ্চয়ই বলবেন।’

ঘরের মাঠে বিশ্বকাপের আগে হাতে পাঁচ মাস সময় পাচ্ছেন ক্রিকেটাররা। তাই ভারত সিরিজকে শিক্ষা হিসেবেই দেখছেন বিসিবির এ পরিচালক, ‘বিশ্বকাপের আগে আমাদের একটা প্রস্তুতির বিষয় ছিল। আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়নি। তবে আমি মনে করি আমাদের এ সফরটা দলের ঘাটতিগুলো খুঁজে বের করতে সাহায্য করবে। ফলাফলটা আমাদের জন্য ভালো হয়নি। তবে আমাদের জন্য হোমওয়ার্ক করার একটা ভালো সুযোগ তৈরি হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা