× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভিসাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা নামিবিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মে ২০২৪ ১৬:৪৩ পিএম

আপডেট : ১১ মে ২০২৪ ১৬:৫২ পিএম

ভিসাকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা নামিবিয়ার

আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বৈশ্বিক এই আসরে অংশ নেবে ২০ দল। মারকাটারি এই ক্রিকেট যুদ্ধে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে। এবার গেরহার্ড এরাসমাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া। যে দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসা।  

আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার লফটি ইটন, তরুণ ব্যাটার শন ফৌচে এবং অভিজ্ঞ পিক্কি ইয়া ফ্রান্সের। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ইটন। নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। তবে বিশ্বকাপে যাওয়া হচ্ছে না তার। তবে চলতি বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বাহাঁতি পেসার রুবেন ট্রাম্পেলম্যান, নবীন পেসার ডাইলন লেইচার এবং জ্যাক ব্রাসেল সুযোগ পেয়েছেন।

এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামবে নামিবিয়া। গ্রপ 'বি' তে তাদের সঙ্গী ওমান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। আগামী ২ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নামিবিয়া বিশ্বকাপ মিশন। 

নামিবিয়ার বিশ্বকাপ স্কোয়াড: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ভ্যান লিনজেন, ডাইলন লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাসেল, বেন শিকোনগো, তানজেনি লুঙ্গামেনি, নিকো ডেভিন, জে জে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, জেপি কোটজে, ডেভিড ভিসা, বেনার্ড স্কোলটজ, মালান ক্রুগার, পিডি ব্লিগনাউত।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা