× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা মুস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ০০:২৬ এএম

আপডেট : ১১ মে ২০২৪ ১১:৩২ এএম

১৯ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান। ছবি : বিসিবি

১৯ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান। ছবি : বিসিবি

আইপিএলে বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে বাঁ-হাতের কবজির ভেলকি দেখিয়েছেন। এবার ফিজ মাঠে নামলেন জাতীয় দলের হয়ে। লাল-সবুজের জার্সিতে আইপিএলের ফর্মই যেন টেনে আনলেন তিনি। মাঠে নেমেই ম্যাচসেরা হলেন বাঁ-হাতি এ পেসার

শুক্রবার (১০ মে) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে এসে মাত্র ৭ রান খরচ করে নেন ১টি উইকেট।


এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে আট ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসম্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় আইপিএলের মাঝপথে কাটার মাস্টারকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ মে চেন্নাইয়ের জার্সিতে সবশেষ ম্যাচটি খেলে দেশে ফিরে আসেন তিনি।


তবে মুস্তাফিজকে হুট করেই মাঠে নামিয়ে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশ্রামে রাখা হয় কাটার মাস্টারকে। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে ছিলেন না তিনি। তবে দলে প্রত্যাবর্তন রাঙালেন দলকে জিতিয়ে।


শেষ ২ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল মোটে ২১ রান। ১৯তম ওভারে মুস্তাফিজ দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেত। সব মিলিয়ে ম্যাচের সেরা পারফমার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপে এ ফর্মটা ধরে রাখতে পারলেই হয়!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা